দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সদর উপজেলার হাসপাতাল রোডে মাদারল্যান্ড হাসপাতালের পরিচালকের কক্ষের জানালার গ্রিল কেটে ৮ থেকে ৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে।
হাসপাতালটি সুধারাম মডেল থানাধীন মধুসূদনপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডে অবস্থিত। এ ঘটনায় হাসপাতালের পরিচালক (অর্থ) ফারুক আল হুসাইন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ১২ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে অফিসের কাজ শেষে হাসপাতালের ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও কাঠের লকারে হাসপাতালের আয়ের নগদ টাকা রেখে তালা দিয়ে বাসায় চলে যান ফারুক আল হুসাইন।
পরদিন ১৩ অক্টোবর সকাল ১০টার দিকে কক্ষে ঢুকে তিনি দেখতে পান, কাগজপত্র ছড়ানো-ছিটানো, ড্রয়ারের তালা ভাঙা এবং ৮ থেকে ৯ লাখ টাকা খোয়া গেছে।
এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যে আই